কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধা সরেজমিনে দেখতে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আকস্মিক এ পরিদর্শন করেন তিনি।

সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে কঠোর বার্তা দেন।

রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:০৪:১৪   ৪০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস
উসকানিতে পা দেবেন না, নিজ কর্মস্থল হেফাজতে রাখুন : প্রধানমন্ত্রী



আর্কাইভ