মেহেরপুরে হাসপাতালে বিএনপি’র পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুরে হাসপাতালে বিএনপি’র পরিচ্ছন্নতা কর্মসূচি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



মেহেরপুরে হাসপাতালে বিএনপি’র পরিচ্ছন্নতা কর্মসূচি

জেলা বিএনপি’র উদ্যোগে আজ মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান জানান, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলা বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। রোগীরা যাতে নির্বিঘ্নে চিকিৎসাসেবা পান এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে জেলা বিএনপি কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:০৮   ৫২ বার পঠিত  




খুলনা বিভাগ’র আরও খবর


ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব



আর্কাইভ