সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত
সোমবার, ২৫ মে ২০২৬



সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃঅঞ্চল আযান ও কিরাত অনুষ্ঠানটি সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে এডহক আর্মি স্যাটকম ইউনিট এর ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসে সিগন্যাল মসজিদে অনুষ্ঠিত হয়।

আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও) মেজর জেনারেল মো: আবু বকর সিদ্দিক খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১৭ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল চ্যাম্পিয়ন এবং বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৭   ২৩৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস



আর্কাইভ